প্রধানমন্ত্রী, বিচারপতিদের আয়করের প্রজ্ঞাপন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা, মন্ত্রীসভার সদস্য ও বিচারপতিদের মূল বেতনের ওপর আয়কর দেওয়া-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে ওই প্রজ্ঞাপনটি কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। অর্থসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-উপমন্ত্রী-প্রতিমন্ত্রী, সাংসদ, বিচারপতি ও সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা আয়করমুক্ত ছিলেন। তবে গত ৪ জুলাই সরকারের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিচারপতিদের মূল বেতনের ওপর আয়কর দেওয়ার বিধান করা হয়। তবে অন্য বিষয়গুলো শুল্কমুক্ত রাখা হয়। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন ও রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী সিদ্দিকুর রহমান ও রিয়াজউদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি আদালত আয়কর প্রদান-সংক্রান্ত দুটি প্রজ্ঞানের কার্যকারিতা স্থগিত করেছেন।রিট আবেদনে বলা হয়, ওই প্রজ্ঞাপন কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক-সংক্রান্ত সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের পরিপন্থী। আরও বলা হয়, ওই অনুচ্ছেদ অনুসারে এসব পদে আসীন ব্যক্তির কার্যভারকালে তাঁদের পারিশ্রমিক, বিশেষ অধিকার ও কর্মের অন্যান্য শর্তের তারতম্য করা যাবে না, যা তাঁদের পক্ষে অসুবিধাজনক হতে পারে।