প্রধানমন্ত্রী অসুস্থ, জাতির উদ্দেশে ভাষণ দেবেন শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিনের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দুই দিন ধরে তিনি ফ্লুতে আক্রান্ত হওয়ায় আজ রোববার ভাষণ দিতে পারেননি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল প্রথম আলো ডটকমকে জানান, সরকারের চার বছর পূর্তি উপলক্ষে কদিন ধরে বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত জরিপ ও প্রতিবেদন প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি জবাবদিহিতায় বিশ্বাসী বলে জনগণ বিগত চার বছরকে কীভাবে মূল্যায়ন করছে, তা লক্ষ রাখছেন। জরিপ এবং প্রকাশিত সংবাদের ভিত্তিতে কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মাহাবুবুল হক শাকিল।আজ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পূর্তি।