প্রধানমন্ত্রী আগামীকাল দেশে ফিরবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার টোকিও ত্যাগ করে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী আগামীকাল জাপানের স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় জাপানের রাজধানী টোকিও ত্যাগ করবেন এবং সন্ধ্যায় ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে।গত ২৮ নভেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় জাপানের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দেন। এর আগে অবশ্য জাপান পদ্মা সেতু নির্মাণে ৩০ কোটি মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল। অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দেওয়ায় ২৯০ কোটি মার্কিন ডলারের এই মেগা প্রকল্পে জাপানের প্রস্তাবিত সহায়তার পরিমাণ দাঁড়াল ৪০ কোটি মার্কিন ডলারে।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও উদ্যোক্তারা জানিয়েছেন, এশিয়ার এ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ সফর ঢাকা-টোকিও সম্পর্কের ক্ষেত্রে নতুন দিকের সূচনা করবে।জাপানে ব্যবসায়িক বৈঠকগুলোতে বক্তব্যে শেখ হাসিনা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে জাপানের শিল্প-কলকারখানা স্থাপনের পাশাপাশি বাংলাদেশের অগ্রাধিকার খাতগুলোতে আরও বেশি বিনিয়োগ করার জন্য জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে আলোচনার জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন ইন বাংলাদেশের (জিটকো) প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন। —বাসস