প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ঘণ্টার সফরে আজ বুধবার সকালে চট্টগ্রামে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে এটি তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২ জানুয়ারি তিনি স্বল্প সময়ের জন্য চট্টগ্রামে একসঙ্গে চারটি উড়ালসেতুর (ফ্লাইওভার) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।জানা গেছে, এবার শেখ হাসিনা চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, একটি জনসভা এবং আইনজীবীদের একটি সমাবেশে বক্তৃতা করবেন। কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের পটিয়া থানা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আবাসিক এলাকার মাঠে দুপুর ১২টায় জনসভার আয়োজন করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণসহ চট্টগ্রামের উন্নয়নে আরও কিছু প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিতে পারেন।জানা গেছে, আজ প্রধানমন্ত্রী শিকলবাহার ১৫০ মেগাওয়াট সান্ধ্যকালীন বিদ্যুৎ কেন্দ্র (পিকিং প্লান্ট), কর্ণফুলী তৃতীয় সেতু, ষোলশহরে নবগঠিত কর্ণফুলী গ্যাস সরবরাহ লিমিটেড, পরীর পাহাড়ে নবনির্মিত আদালত ভবন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল এবং আসা-যাওয়ার প্রায় ৩৪ কিলোমিটার রাস্তায় নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশসহ অন্তত চার হাজার নিরাপত্তাকর্মীকে মাঠে নামানো হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার পুলিশ আনা হয়েছে চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে।নগর পুলিশের একজন কর্মকর্তা জানান, ঈদের ছুটি শুরুর এক দিন আগে হওয়ায় নিরাপত্তার জন্য দূরদূরান্তের জেলাগুলো থেকে যতটা সম্ভব কম পুলিশ আনা হয়েছে। বরং নগর ও জেলা পুলিশের বাসাবাড়ি ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা (হাউস গার্ড) পুলিশ প্রত্যাহার করে তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ ও সরকারি-আধা সরকারি কিছু প্রতিষ্ঠান থেকে এক দিনের জন্য পুলিশ প্রত্যাহার করা হয়েছে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সাধারণত অতিরিক্ত পুলিশ সুপার থেকে উচ্চপদের কর্মকর্তারা বাসাবাড়ি ও অফিসে পুলিশি পাহারা পান। আমরা এ ধরনের স্থাপনা থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তার জন্য মোতায়েন করেছি।’টোলমুক্ত এক দিন: চউকের মাঠে জনসভা শেষে প্রধানমন্ত্রী তৃতীয় কর্ণফুলী সেতু দিয়ে যানবাহন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে রাত ১২টা পর্যন্ত এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের কোনো টোল নেওয়া হবে না। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার সাহা উদ্বোধনের পর এক দিন এই সেতুতে টোলা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।পটিয়াকে জেলা ঘোষণার দাবি: প্রধানমন্ত্রীর জনসভায় স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ আমলের মহকুমা শহর পটিয়াকে আলাদা জেলা ঘোষণার দাবি জানানো হবে বলে নেতারা জানান। পটিয়া থানা আওয়ামী লীগের সভাপতি বিজন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এরশাদের আমলে অনেক ছোটখাটো উপজেলাকে জেলায় পরিণত করা হয়েছে। কিন্তু পটিয়াবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করলেও পটিয়াকে জেলা ঘোষণার দাবি বাস্তবায়িত হয়নি।’ছয় ঘণ্টার কর্মসূচি: প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বেলা সোয়া ১১টায় সিডিএ আবাসিক এলাকার মাঠে জনসভার স্থানে অবতরণ করবে। এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের শিকলবাহা বিদুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি ফিরে আসবেন জনসভার মাঠে।জনসভা শেষে দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে নগরের দিকে এগিয়ে কর্ণফুলী তৃতীয় সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি মোটরবহর নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতু পার হয়ে বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর হয়ে ষোলশহরে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির সদর দপ্তর উদ্বোধন করতে আসবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর বেলা তিনটার দিকে তিনি যাবেন চট্টগ্রাম আদালত ভবনে। এখানে তিনি নবনির্মিত আদালত ভবন উদ্বোধনের আগে আইনজীবী ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করবেন। বিকেল সোয়া চারটায় তিনি আদালত ভবন থেকে পতেঙ্গায় বািমবাহিনীর বিএএফ জহুরুল হক ঘাঁটির উদ্দেশে যাত্রা করবেন। বিকেল পাঁচটায় তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন।