প্রধানমন্ত্রী আজ ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া ও মিয়ানমারে পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় আজ বেলা ১১টা ১৫ মিনিটে ইন্দোনেশিয়ার ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি মালয়েশিয়ায় এক ঘণ্টা যাত্রাবিরতি করে।মালয়েশিয়ার সময় বেলা সোয়া তিনটায় বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয় এবং বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্র্রদূত গোলাম মোহাম্মদ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ৭ ডিসেম্বর বালি পৌঁছান।