প্রধানমন্ত্রী এ বছরই রাশিয়ায় যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বিদ্যুত্, জ্বালানি, সামরিক খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়া সফরের সময় রূপপুরে পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণে চুক্তি সই হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগামী মাসে মস্কো সফরের কথা রয়েছে।এ বছর ভারত ও চীন সফরের পর এটা হবে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সফর। ১৯৭২ সালের পর গত তিন দশকে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান রাশিয়ায় যাচ্ছেন। স্বাধীনতার পরপরই রাশিয়ায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ রোববার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিবেদককে জানান, এ বছরের কোনো একসময় প্রধানমন্ত্রী রাশিয়া যাবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে মস্কো সফর করবেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর মস্কো সফরের বিষয়ে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছে। তবে রাশিয়া এখনো সফরের চূড়ান্ত দিনক্ষণের ঠিক করেনি।জানা গেছে, শেখ হাসিনার মস্কো সফরের সময় দেশের অব্যাহত বিদ্যুত্সংকট মেটাতে রূপপুরে পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পাবে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।এ সফরের সময়েই বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ১০০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনে চুক্তি করতে চায়।এখানে উল্লেখ্য চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার পর গত বছরের মে মাসে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণে সমঝোতা-স্মারক সই করে বাংলাদেশ। সমঝোতা করেও বিদ্যুেকন্দ্র নির্মাণের সহায়তা থেকে পিছু হটে আগের তিনটি দেশ।