প্রধানমন্ত্রী একই কোরাস গেয়ে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিএনপি কোনো অর্থ নেয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। বিএনপি নেতা ফখরুল আরও বলেন, সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, নেতারা বারবার মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা বারবার এই অভিযোগ খণ্ডন করলেও প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ও সংসদে একই ‘কোরাস’ গেয়ে যাচ্ছেন। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, মিথ্যা বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বিএনপি আইনের আশ্রয় নেবে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের ভারত সংস্করণে (অনলাইন) গত ১৫ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি দেশটির সুপ্রিম কোর্টে এক শুনানিতে ১৪ কোটি রুপি বিলির কথা স্বীকার করেছেন। ১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপিকেও অর্থ দেওয়ার কথা বলেন তিনি। ডেইলি মেইলের ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।আলোচনা সভায় বিএনপির নেতা সেলিমা রহমান, বরকত উল্লাহ, আবদুস সালাম, শিরীন সুলতানা, শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।