প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচারের হুমকি দিলেন ছাত্রশিবির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিচার করার হুমকি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছেন, ‘আপনি ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা ও পল্টন ময়দানের বিচার অপেক্ষা করছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল তা সময় হলে দেখবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনালে আপনাদের বিচার করা হবে।পল্টন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় রেজাউল করিম এ হুমকি দেন। সভা শেষে পুলিশ ছাত্রশিবিরের সভাপতিকে আটকের চেষ্টা করে। তবে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি। সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ঢাকা মহানগর জামায়াতের আমির হামিদুর রহমান আযাদ প্রমুখ। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।