প্রধানমন্ত্রী কাল চাঁদপুরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার চাঁদপুরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী কাল বেলা ১১টায় চাঁদপুর পাওয়ার হাউস বালুর মাঠে এ বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বিকেল তিনটায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।