প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে কাল শনিবার নিউইয়র্ক যাচ্ছেন। ১০ দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী কাল সকালে বাংলাদেশ বিমানযোগে ব্রাসেলস যাবেন। সেখান থেকে তিনি একটি বিদেশি এয়ারলাইন্সের বিমানে করে নিউইয়র্ক রওনা হবেন। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্ক পৌঁছাবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগে ২১ সেপ্টেম্বর স্বল্পোন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন ডেপুটি স্পিকার শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বাসস