প্রধানমন্ত্রী কাল বান্দরবান যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার এক দিনের সফরে বান্দরবান যাচ্ছেন।জেলা প্রশাসন অফিস জানায়, প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সকাল ১০টার দিকে বান্দরবানের রুমা উপজেলা সদরের কাছে সেনা গ্যারিসনে অবতরণ করবেন। সেখান থেকে ১০টা ৪০ মিনিটে সাংগু নদীর ওপর নির্মিত রুমা সেতুর উদ্বাধন করবেন। এর পর তিনি থানছি উপজেলা সদরে যাবেন এবং সেখানে উদ্বোধন করবেন সাংগু নদীর ওপর নির্মিত থানছি সেতুর। সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়নের মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে সাংগু নদীর ওপর এ দুটি পিসি গার্ডার সেতু নির্মিত হয়।দুপুরে প্রধানমন্ত্রী সেনাবহিনী পরিচালিত নীলগিরি পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে জেলা সদরে যাবেন। দুপুর দুইটায় স্থানীয় রাজার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বান্দরবান সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বাসস।