প্রধানমন্ত্রী কাল সিলেট যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার সিলেট যাচ্ছেন। সফরকালে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে নির্মিত ৫১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রবাসী সিলেটি উদ্যোক্তাদের অর্থায়নে এটি নির্মিত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন। এতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।