প্রধানমন্ত্রী কাল সোনারগাঁয়ে যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার আজ প্রথম আলোকে এ তথ্য জানান।প্রলয় কুমার জোয়ারদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বেলা তিনটার দিকে সোনারগাঁয়ের মেঘনা ঘাটে ৩৩৫ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং আরেকটি ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ, প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।