প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চীন থেকে দেশে ফিরেছেন। মন্ত্রিপরিষদের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শাহজালাল সার কারখানা স্থাপন ও সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও উভয় দেশই রাজি হয়েছে। গত ১৭ মার্চ প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে চীন যান।