প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার তাঁকে বহনকারী বিমানটি রাত আটটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি গত ২১ নভেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সর্বশেষ পাঁচ দিনের জাপান সফর শেষে আজ স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও থেকে ঢাকাগামী বিমানে ওঠেন।প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্মেলনে অংশ নেন। সেখান থেকে তিনি বেলজিয়ামে যান। বেলজিয়াম সফর শেষে ২৮ নভেম্বর তিনি জাপানে যান। এ সময় শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেন। ইউএনবি।