প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পে¬ান্নত দেশগুলোর (এলডিসি) চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে দেশে ফিরেছেন। তিনি সকাল আটটা ৪২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের ডিনরা। বাসস।