প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) রাষ্ট্র ও সরকারপ্রধানদের ১৭তম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ শনিবার দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া করা একটি বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিকেল পৌনে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ প্রমুখ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।মালদ্বীপের রাজধানী মালে থেকে ৫০০ কিলোমিটার দূরে আদ্দু নগরে দুই দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন ২০ দফা ঘোষণার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদুজ্জামান, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রমুখ। বাসস।