প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে তিন দিনের সরকারি সফরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান আজ সকাল সাতটা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এ সময় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী বিমানে উঠে ফ্লাইটের যাত্রীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। একই ফ্লাইটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে ফেরা প্রবাসীদের খোঁজ-খবর নেন তিনি।তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফর করেন শেখ হাসিনা। তুরস্ক সফরকালে মন্ত্রী ও ব্যবসায়ীদের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে সাতটি চুক্তি স্বাক্ষর হয়।