প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে পাঁচ দিনের সফর শেষে আজ সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল আটটা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুলাই যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২৭ জুলাই বিকেলে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া রাজকীয় সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ওই দিন সন্ধ্যায় লন্ডনে অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। বাসস।