প্রধানমন্ত্রী নোয়াখালী যাবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার নোয়াখালী সফরে যাবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হেলিকপ্টারে করে কোম্পানীগঞ্জে পৌঁছে স্থানীয় শাহজাদপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্র উদ্বোধন করবেন।এর পর সড়কপথে প্রধানমন্ত্রী নোয়াখালী যাবেন। দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।চলতি মেয়াদে ক্ষমতায় যাওয়ার পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নোয়াখালী সফর। এর আগে তিনি ২০০০ সালের ২৩ জানুয়ারি সর্বশেষ নোয়াখালী সফর করেন। শেখ হাসিনার আগমন উপলক্ষে তাই নোয়াখালীতে উত্সবের আমেজ বিরাজ করছে।প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে গতকাল সোমবার বিকেল থেকে জেলার দ্বীপ উপজেলা হাতিয়াসহ প্রত্যন্ত উপজেলা থেকে হাজার হাজার মানুষ জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেছেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পেশ করার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দাবিসহ ১২ দফা দাবিনামা তৈরি করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ১০ লাখ লোকের সমাগম হবে বলে আমরা আশা করছি।’