প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে অলীক স্বপ্ন দেখছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে অলীক স্বপ্ন দেখছেন। আজ রোববার রাজধানীতে নয়াপল্টনে জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে আজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংক বলেছে যে পদ্মা সেতুর নির্মাণকাজে দুর্নীতি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেনে নিতে পারছেন না। তাই তিনি বিশ্বব্যাংকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, এখন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অর্থহীন। কারণ বিশ্বব্যাংকের দাবি অনুসারে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী সরাতে বাধ্য হয়েছেন।