প্রধানমন্ত্রী বাজারের ফর্দ নিয়ে ভারতে যাচ্ছেন না: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারের ফর্দ নিয়ে ভারতে যাচ্ছেন না। তিনি কিছু দিয়ে আসতেও যাচ্ছেন না, আনতেও যাচ্ছেন না। এটি রাজনৈতিক সফর। রাজনৈতিক সফরের কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে না।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, এই সফরের মাধ্যমে সম্পর্কোন্নয়নের যাত্রা শুরু হবে। ভবিষ্যতে আরও সফর হবে। এসব সফরে আলোচনার মাধ্যমে দুই দেশের অমীমাংসিত সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান। তিনি অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময় পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এলে কারাগারে বন্দী ভারতের বিছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে তাঁর সঙ্গে বৈঠক করার সুযোগ করে দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রাম দিয়ে ১০ ট্রাক অস্ত্র এবং বগুড়া দিয়ে গুলি পাচারের চেষ্টার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। তিনি জানান, প্রধানমন্ত্রী সেই সম্পর্কের উন্নতি করতে ভারত সফরে যাচ্ছেন।