প্রধানমন্ত্রী বেলজিয়ামের উদ্দেশে সেন্ট পিটার্সবার্গ ছেড়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তিন দিনের রাশিয়া সফর শেষে আজ সেন্ট পিটার্সবার্গ সময় বেলা সোয়া দুইটায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের পথে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করেছেন।রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।প্রধানমন্ত্রী জার্মানির ফ্রাঙ্কফুর্টে দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাসেলসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।এর আগে প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগদান শেষে আজ সেন্ট পিটার্সবার্গে ভাষা ইনস্টিটিউট ও বাংলাদেশের অনারারি কনস্যুলেট ভবন পরিদর্শন করেন।—বাসস