প্রধানমন্ত্রী ব্রাসেলস পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সময় আজ শনিবার বেলা দুইটার দিকে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান ও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যবিষয়ক (এমডিজি) সম্মেলন ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদানের জন্য আজ সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে ঢাকাত্যাগ করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ টেলিফোনে জানান, ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে সর্ব ইউরোপ আওয়ামী লীগসহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী কাল রোববার নিউইয়র্কের উদ্দেশে ব্রাসেলস ত্যাগ করবেন।—বাসস।