প্রধানমন্ত্রী মঙ্গলবার বরিশাল যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মঙ্গলবার বরিশালে সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবন উদ্বোধন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বেলা তিনটায় বরিশাল কীর্তনখোলা নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন শেষে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে বলেও জানা গেছে।