প্রধানমন্ত্রী যদি বলেন তাহলেই পদত্যাগের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, তাঁর পদত্যাগে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণের বিষয়টির সুরাহা হলে তিনি একবার কেন দশবার পদত্যাগ করতে রাজি আছেন। পদত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, সরকার বা প্রধানমন্ত্রী যদি বলেন তাহলেই পদত্যাগের প্রশ্ন।আজ রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনের সামনে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। মসিউর রহমান আরও বলেন, বিশ্বব্যাংক তাঁর বিরুদ্ধে যেসব নালিশ করেছে, সেগুলোর সাক্ষ্য-প্রমাণ দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।’ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বিশ্বজুড়ে সভ্য আচরণ বলে তিনি দাবি করেন।