প্রধানমন্ত্রী যে কারণে পাকিস্তান যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসূচির জটিলতার কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল আট জাতির এই জোটের শীর্ষ সম্মেলন ২২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এর আগেই ২১ নভেম্বর অনুষ্ঠেয় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দিয়ে রেখেছেন। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী। এতে বলা হয়, ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তিনি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দিয়ে রেখেছেন। ওই অনুষ্ঠান শেষ করে পরদিন সকালে ইসলামাবাদ পৌঁছানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।