প্রধানমন্ত্রী শরিয়া আইনের কথা বলে প্রতারণা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শরিয়া আইনে বিচারের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। একদিকে তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, অন্যদিকে তিনি শরিয়া আইনে ফিরে যাওয়ার কথা বলছেন।’মির্জা ফখরুল আজ শনিবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক সমাবেশে এ কথা বলেন। মওলানা ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ আবার একদলীয় শাসনব্যবস্থায় ফিরে যেতে চায়। তাই তারা বিচার বিভাগ, প্রশাসনসহ সবকিছু দলীয়করণ করছে। বিরোধী দলকে নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দমন করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে মওলানা ভাসানীকে স্মরণ করতে হবে। তাঁর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, বিএনপির সাংসদ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ বক্তব্য দেন।