প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় অনুষ্ঠিত সপ্তম ডি-৮ সম্মেলনে যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সকাল সোয়া সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। মন্ত্রিসভার সদস্য, দলের জ্যেষ্ঠ নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। ইউএনবি।