প্রধানমন্ত্রী সত্য বললে চুক্তি বাতিল হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘আপনি যদি সত্য কথা বলতে পারতেন, তাহলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিল করত না।’আজ সোমবার ‘সাংবিধানিক অধিকার ফোরাম’ নামের এক সংগঠনের আলোচনা সভায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।বিএনপির চিফ হুইপ বলেন, ‘আমরা এই সরকারকে ধিক্কার জানাই। কারণ সরকারের সত্য কথা বলার সাহস নেই।’প্রচারিত ওই প্রতিবেদনে বিএনপির নেতা জয়নুল আবদিন প্রধানমন্ত্রীকে উদ্দেশে আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ আনে, তখন যদি আপনি তত্কালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে জিজ্ঞেস করতেন, তাঁর প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করতেন, তাহলে বিশ্বব্যাংক আজ পদ্মা সেতুতে ঋণ দিত।’