প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।আইসএপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান।সশস্ত্র বাহিনী বিভাগে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।সশস্ত্র বাহিনী বিভাগে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস