প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রীকে একটি ঈদ কার্ড পাঠিয়েছেন। খবর বাসসের।বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ঈদের শুভেচ্ছাসংবলিত কার্ডটি হস্তান্তর করেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান ও প্রোটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দারের কাছে ঈদের শুভেচ্ছা কার্ডটি হস্তান্তর করেন। তাঁরা কার্ডটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে জানান।প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।