প্রধানমন্ত্রীকে বিশ্বজিৎ হত্যার দায় নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যার দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ মন্তব্য করেন।এম কে আনোয়ার দাবি করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিশ্বজিৎ দাসকে ক্ষমতাসীন দলের ঠ্যাঙাবাহিনী ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা হত্যা করেছে। এখন তিনি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এই হত্যার দায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এ জন্য একদিন তাঁদের বিচারের সম্মুখীন করা হবে।’‘মহান বিজয়ের চেতনা এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামে একটি সংগঠন। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ।