প্রধানমন্ত্রীকে হিলারি ক্লিনটনের টেলিফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। টেলিফোনে আলাপকালে তাঁরা বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে রাতে এ কথা জানান। জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান হিলারি ক্লিনটন। তিনি সামাজিক নিরাপত্তা, খাদ্যনিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলারির সঙ্গে আলাপকালে জনকল্যাণে মহাজোট সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। জবাবে হিলারি সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রীকে জানান।