প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। টেলিফোনে আলাপকালে তাঁরা বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড লাভ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন হিলারি। তিনি সামাজিক ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী জনকল্যাণে মহাজোট সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। জবাবে হিলারি ক্লিনটন সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন বলে জানান। নিজস্ব প্রতিবেদক