প্রধানমন্ত্রীত্বের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন দ. কোরীয় নেতা কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সংস্কারপন্থী নেতা কিম তায়ে হো প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেলেও ওই পদ গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যোগ্যতা ও নীতি নিয়ে বিরোধীদের অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি আজ এ ঘোষণা দেন।কিম এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট-শাসিত সরকারের কোনো কাজে তিনি বাধা হতে চান না বলেই প্রধানমন্ত্রীর জন্য তাঁকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তা তিনি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পদত্যাগ নিশ্চিত করার সময় তিনি তাঁর নেতৃত্বের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা কিছু অভিযোগকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি ধরে নিচ্ছি সমালোচকেরা আমার কাজে অসন্তুষ্ট হয়েই এসব কথা বলেছেন।’দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি কিম তায়ে হোকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য বলে অভিহিত করে আসছিল এবং তাঁকে বড় ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও অভিযুক্ত করে।এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক তাঁর প্রেসিডেন্ট-শাসিত সরকারের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশটির একটি প্রত্যন্ত প্রদেশের ৪৭ বছর বয়সী এক সাবেক গভর্নরকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।সাধারণত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আমলাতান্ত্রিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। গত জুন মাসে এক ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট লি মিউং বাকের কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসাবান্ধব সংস্কারসংক্রান্ত একটি পরিকল্পনা বাতিল হয়ে যায়। ওই ঘটনার জের ধরে তত্কালীন প্রধানমন্ত্রী চাং আনচ্যান পদত্যাগ করেন। ওই ঘটনার পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কিমকে মনোনীত করা হয়। রয়টার্স