প্রধানমন্ত্রীর অফিস চলবে সৌর বিদ্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয় চলবে সৌর বিদ্যুতের (সোলার সিস্টেম) মাধ্যমে। আগামী মাসেই সোলার সিস্টেমের মাধ্যমে পাওয়া বিদ্যুতের এ ব্যবহার শুরু হবে। এ জন্য তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সোলার সিস্টেম প্লান্ট স্থাপন করা হয়েছে।এই প্লান্ট থেকে শিগগিরই ২০ থেকে ২১ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুতের প্লান্ট উদ্বোধন করবেন।আজ সোমবার সংসদ ভবনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান।সভায় জানানো হয়, দেশে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট হলেও উত্পাদন হচ্ছে চার হাজার ৩০০ মেগাওয়াট। ঘাটতি রয়েছে গড়ে এক হাজার ২০০ মেগাওয়াট। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার নানামুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি বলেন, দেশে বিদ্যমান বিদ্যুত্সংকট শুধু গ্যাস ও কয়লা দিয়ে মেটানো কখনো সম্ভব হবে না। এ সংকট থেকে উত্তরণের জন্য বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে সোলার ও বায়োগ্যাসের সহায়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সেখান থেকে ২১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদ্যুতের চাহিদা প্রায় ১০ হাজার মেগাওয়াট ধরে কাজ শুরু করছে সরকার। তিনি বলেন, একটি সরকারের সফলতা, ব্যর্থতা এবং উন্নয়ননির্ভর করে বিদ্যুতের ওপর। বিশ্বের অন্যান্য দেশের বিদ্যুতের উত্পাদন পরিস্থিতি সরেজমিন দেখতে সংসদীয় কমিটির সদস্যরা কয়েকটি দেশে সফরে যাবেন বলে সাংবাদিকদের জানান। কমিটির সদস্য আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, শেখ ফজলে নূর তাপস, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যোগ দেন।