প্রধানমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত, ভারতীয় ছবি আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় চলচ্চিত্র আমদানি করার সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি সার্ক শীর্ষ সম্মেলন শেষে ভুটান থেকে দেশে ফিরে চলচ্চিত্রশিল্পের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।আজ সোমবার বেলা ১১টায় এফডিসিতে যখন শিল্পী ও কুশলীরা ভারতীয় চলচ্চিত্র আমদানির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন, ঠিক সেই সময় চলচ্চিত্র ঐক্যজোটের অন্যতম নেতা অভিনেতা রাজ্জাক এসে সবাইকে শান্ত করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়কে ভারতীয় ছবি আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তাই আপাতত কোনো আন্দোলন করার প্রয়োজন নেই।’