প্রধানমন্ত্রীর কথা বিশ্বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ এখন প্রধানমন্ত্রীর কথায় গুরুত্ব দেয় না। কারণ, তাঁর কথা বিশ্বাসযোগ্য নয়।তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। ওই অনুষ্ঠান উপভোগ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির রোডমার্চে ব্যবহূত গাড়িগুলোর মালিক এবং এই গাড়ি কেনার টাকার উত্স সম্পর্কে খোঁজ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারি সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে তালিকা করা হবে বলে বলেছিলেন। তিনি নিশ্চয়ই খোঁজখবর নিয়েছেন, জেনেও গিয়েছেন যাঁদের গাড়ি তাঁরা স্বপ্রণোদিত হয়ে রোডমার্চে তাঁদের গাড়ি ব্যবহার করছেন। কারণ, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর প্রতিবাদ জানাতেই মানুষ রোডমার্চে অংশ নিচ্ছে, গাড়ি দিচ্ছে।’সরকারের অদক্ষতা ও ব্যর্থতা এবং ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্রে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার কারণে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন মির্জা ফখরুল। অ্যাব আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। নতুন প্রজন্মকে সত্যিকার ইতিহাস জানতে হবে। দেশের জন্য কারা নিজের জীবন উত্সর্গ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা জানতে হবে।