প্রধানমন্ত্রীর কাছে তথ্য কমিশন প্রতিবেদন-২০১০ হস্তান্তর
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে তথ্য কমিশন প্রতিবেদন-২০১০ হস্তান্তর করেছেন।তথ্য কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের তথ্য পাওয়ার অধিকারে বিশ্বাস করে। এ কারণে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে।সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র বিকাশের জন্য অবাধ তথ্য প্রকাশ অপরিহার্য। এই নীতির আলোকে সরকার তথ্য কমিশন গঠন করেছে। তিনি বলেন, অবাধ তথ্য প্রকাশ ছাড়া যেমন গণতন্ত্রের বিকাশ ঘটে না, তেমনি গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাত্কালে প্রধান তথ্য কমিশনারের সঙ্গে ছিলেন কমিশনার আবু তাহের ও অধ্যাপক সাদেকা হালিম। বাসস।