প্রধানমন্ত্রীর কাছে তথ্য কমিশনের প্রতিবেদন পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে তথ্য কমিশন প্রতিবেদন-২০১০ হস্তান্তর করেছেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের তথ্য পাওয়ার অধিকারে বিশ্বাস করে। এ কারণে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রতিবেদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্র বিকাশের জন্য অবাধ তথ্য প্রকাশ করা অপরিহার্য। এই নীতির আলোকে সরকার তথ্য কমিশন গঠন করেছে। অবাধ তথ্য প্রকাশ ছাড়া যেমন গণতন্ত্রের বিকাশ ঘটে না, তেমনি গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে প্রধানমন্ত্রী মনে করেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, তথ্য কমিশনের দুই কমিশনার আবু তাহের ও সাদেকা হালিম এ সময় উপস্থিত ছিলেন।