প্রধানমন্ত্রীর কাছে দারাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারনার ঘটনায় দারাদ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সাবেক ছাত্রদের সংগঠন। একই সঙ্গে তাঁরা সরকারি উদ্যোগে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সরকারি উদ্যোগে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। আজ শনিবার জাপানিজ ইউনিভারসিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেইউএএবি) এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার নামে অভিনব কায়দায় দারাদ আহমেদের প্রতারনার ঘটনা জেনে জেইউএএবি মর্মাহত। জেইউএএবি-এর সভাপতি খোরশেদ আলম ভুঁঞা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান। রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক কাযুও আজুমা বাংলা ভাষা ও সংস্কৃতির একজন সেবক। বঙ্গবন্ধুর জাপান ভ্রমণের সময়ও তিনি তাঁর দোভাষী ছিলেন। অধ্যাপক কাযুও আজুমা ও তার স্ত্রী অধ্যাপক কেইকো আজুমা দীর্ঘকাল ধরে নিরবিচ্ছিন্নভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছেন।বিবৃতিতে আরও বলা হয়, রবীন্দ্রপ্রেমি বাংলাদেশের মহান সুহূদ এই অধ্যাপক দম্পতিকে অত্যন্ত সুকৌশলে জাপান বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার নামে সাড়ে ছয় কোটি টাকা প্রতারনা করে দারাদ বাংলাদেশের ঐতিহ্য, সম্মান ও গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশকে জাপানী জাতির কাছে হেয় করেছেন। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতারক দারাদ আহমেদের খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যাতে কেউ আর এ ধরনের হীন প্রতারনা করার সাহস না পায়।