প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের বিবরণী জমা দিতে হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। খবর: বাসস।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সরকার অথবা প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা তাঁদের আয় ও সম্পদের বিবরণী প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।দুগ্ধ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে আজকের বৈঠকে সমবায় গোচারণভূমি (সৃজন ও সংরক্ষণ) আইন-২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।অন্যদিকে বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং যুগোপযোগী করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নীতি-২০১১-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে।এ ছাড়া আজকের মন্ত্রিসভায় ব্যাংককে ইউএন এসকাপের ৬৭তম বার্ষিক অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণসংক্রান্ত প্রতিবেদন উত্থাপন করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।