প্রধানমন্ত্রীর কাছে শিল্পনীতির চূড়ান্ত খসড়া হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ রোববার বিকেলে তাঁর কার্যালয়ে শিল্পনীতির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধানমন্ত্রীর কাছে শিল্পনীতির চূড়ান্ত খসড়া তুলে দেন।এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শিল্প মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস