প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আজ রোববার পর্যালোচনা করা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, রপ্তানি আয়, আমদানি ব্যয়সহ সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রীর সামনে দেশের সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী ছাড়াও দেশের আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।