প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর নাম সাইফুল ইসলাম ওরফে সুমন (৩৫)। আজ রোববার ভোরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে আটক করা হয়।ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩০ কলাবাগানের নিচতলার বাসা থেকে ডিবির একটি দল সুমনকে আটক করে। সুমনের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, সুমন বিভিন্ন কাজের তদবির করার কথা বলে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এটাই তাঁর ব্যবসা। সর্বশেষ তিনি ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেনের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। সুমনের বিরুদ্ধে আরও কয়েকজন এ ধরনের অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।