প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মন্ত্রণালয়কে সহায়তা দিন, খবরদারি নয়’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিং দেন। তাঁকে উদ্ধৃত করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এর বাইরেও কয়েকটি পত্রিকা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ‘উপদেষ্টাদের প্রধানমন্ত্রী: মন্ত্রণালয়কে সহায়তা দিন, খবরদারি নয়’ শীর্ষক খবর ছাপা হয়েছে—যা আদৌ সত্য নয়। বিজ্ঞপ্তি।