প্রধানমন্ত্রীর পদ আমার কাছে বড় কিছু নয়: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রীর পদ আমার কাছে বড় কিছু নয়, এটা দায়িত্ব। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বর্তমান সরকার ওই দায়িত্ব পালন করে আসছে।আজ রোববার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘জানি বিদ্যুতের সমস্যা রয়েছে। সমস্যা থাকা সত্ত্বেও সরকার ৩০টি বিদ্যুেকন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। ইতিমধ্যে তিনটি বিদ্যুেকন্দ্রের কাজ শেষ হয়েছে। আরও ১০টি বিদ্যুেকন্দ্র প্রকল্পের কার্যাদেশও দেওয়া হয়েছে। এসব বিদ্যুেকন্দ্র নির্মিত হলে ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত সাত হাজার মেগাওয়াট বিদ্যুত্ পাওয়া যাবে। চলতি বছরের ডিসেম্বর মাসে কয়েকটি বিদ্যুেকন্দ্র উত্পাদনে আসবে। অন্যদিকে বিএনপির শাসনামলে দেশে এক ফোঁটা বিদ্যুত্ বাড়েনি। আওয়ামী লীগ ওই অবস্থা থেকে দেশকে মুক্তি দিতে চায়। কেননা আওয়ামী লীগ সব সময় জনগণের সংগঠন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যা মামলার বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। অন্যায় ও অবিচারের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে, তা ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মধ্যে হয়েছে। আমরা সরকারে থাকাবস্থায় সারের দাম তিন দফা কমিয়েছি। দেশের এক কোটি ৮২ লাখ কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অথচ বিএনপির শাসনামলে সারের জন্য ১৮ জন কৃষক প্রাণ দিয়েছেন।’এ ছাড়াও মেঘনা ও কাঁঠালিয়া নদীতে বেড়িবাঁধ এবং মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কুমিল্লার মেঘনা উপজেলা সড়কের মধ্যে তিনটি সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার, প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সাংসদ ও বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৭ (চান্দিনা ও বরুড়ার একাংশ) আসনের সাংসদ আলী আশরাফ, জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ জোবেদা খাতুন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী তিতাস উপজেলার জিয়ারকান্দির অদূরে সোলাকান্দি চক এলাকায় দাউদকান্দি ৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রের (পিকিং পাওয়ার প্ল্যান্ট) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।