প্রধানমন্ত্রীর পিএসসহ প্রশাসনে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবসহ (পিএস) প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে।এর মধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেককে। অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব করা হয়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব আবদুর রব হাওলাদারকে পরবর্তী পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার।