প্রধানমন্ত্রীর পিএসের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর (পিএস) নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর কাকরাইল থেকে জোবায়ের সাকির ওরফে মুক্ত (৩৩) এবং নারগিস জীবন (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা বিভাগের (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমানের নেতৃত্বে তাঁদের গ্রেপ্তারে এ অভিযান চলে।গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে স্বরাষ্ট্র, সংস্থাপন ও খাদ্য মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে আবুল কালাম আজাদের কাছ থেকে দুই লাখ টাকা, বদরুদ্দীন মণ্ডলের কাছ থেকে বালুমহালের ইজারা দেওয়ার কথা বলে এক লাখ টাকা এবং সাব-রেজিস্টারের পোস্টিং দেওয়ার কথা বলে কেরামত আলীর কাছ থেকে নয় লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।